কলকাতায় বসছে প্রবাসী ভারতীয় দিবস, উদ্বোধন করলেন বিদেশমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

কলকাতায় বসছে প্রবাসী ভারতীয় দিবস, উদ্বোধন করলেন বিদেশমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী ভারতীয় দিবসের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও ডিজিটাল পোর্টাল উদ্বোধন করলেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৭ থেকে ৯ জানুয়ারি ২০২৭ পর্যন্ত কলকাতায় এই মেগা সম্মেলন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৪৯ বছর পর কলকাতায় এই বিশ্বমানের সম্মেলন আয়োজিত হতে চলেছে।

১৯তম প্রবাসী ভারতীয় দিবসের মূল প্রতিপাদ্য হলো ‘ফ্রম রুটস টু রিটার্ন: রিইগনাইটিং ডায়াস্পোরা কানেক্ট উইথ ভারত’। অনুষ্ঠানের প্রথম দিন ৭ জানুয়ারি ‘যুব প্রবাসী ভারতীয় দিবস’ পালিত হবে। মূল সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ৯ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কৃতি প্রবাসীদের হাতে ‘প্রবাসী ভারতীয় সম্মান’ তুলে দেবেন।

উদ্বোধন হওয়া নতুন পোর্টালে প্রবাসীদের রেজিস্ট্রেশন, আবাসন, ভ্রমণ প্যাকেজ এবং বাংলার দর্শনীয় স্থান সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। এছাড়া ১১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ‘ভারত কো জানিয়ে’ নামক একটি ডিজিটাল কুইজ প্রতিযোগিতা চলবে। এই কুইজের বিজয়ীরা ভারত ভ্রমণের পাশাপাশি কলকাতার এই ঐতিহাসিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *