অবসর পরবর্তী পরিকল্পনা নিয়ে ভক্তদের বিশেষ বার্তা দিলেন অরিজিৎ সিং

বলিউড প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং। গত জানুয়ারি মাসে গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে কোটি ভক্তের হৃদয় ভেঙেছিলেন তিনি। তবে সাম্প্রতিক পোস্টে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে।
অরিজিৎ জানিয়েছেন, অবসর নিলেও তাঁর অসংখ্য আসামাপ্ত গান এই বছরজুড়েই নিয়মিত প্রকাশিত হতে থাকবে। সামাজিক মাধ্যমে ট্রোলকারীদের ‘নিষ্ঠুর’ আখ্যা দিয়ে তিনি তাঁর কঠিন সময়ে পাশে থাকার জন্য অনুরাগীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গায়কের এই আশ্বাস ভক্তদের মধ্যে নতুন করে আশার আলো জুগিয়েছে।
পরিশেষে, অরিজিৎ সিং তাঁর ভক্তদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। তিনি অনুরোধ করেছেন যাতে কেউ সামাজিক মাধ্যমের কোনো নেতিবাচকতায় কান না দেন এবং বির্তক থেকে দূরে থাকেন। তাঁর এই আবেগঘন বার্তাটি বর্তমানে নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।