দুবাইতে আটকে অভিনেত্রী শুভশ্রী ও পুত্র ইউভান, দেশে ফেরার অপেক্ষায় পরিবার
March 6, 20268:53 am

ছুটি কাটাতে গিয়ে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির জেরে দুবাইতে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও তাঁর পুত্র ইউভান। বুধবার রাতে তাঁদের ফেরার বিমান শেষ মুহূর্তে বাতিল হওয়ায় বিপাকে পড়েন তাঁরা। স্বামী রাজ চক্রবর্তী জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও পরিবারকে কাছে না পাওয়া পর্যন্ত উদ্বেগ কাটছে না। তবে উদ্বেগের কিছু নেই বলেই জানিয়েছেন অভিনেত্রী ও তাঁর পরিবার।
সূত্রের খবর, শুক্রবার ভোরে মুম্বই হয়ে কলকাতা ফেরার কথা রয়েছে তাঁদের। অভিনেত্রী ও তাঁর পুত্রকে নিরাপদে দেশে ফেরাতে ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন রাজ চক্রবর্তী। দুবাইতে অভিনেত্রী ও তাঁর পুত্র বর্তমানে নিরাপদেই রয়েছেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে। কলকাতা ফেরার অপেক্ষায় রয়েছেন রাজ।