নির্বাচনের মুখে বড়সড় বিপাকে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়: স্ত্রীর বিবাহবিচ্ছেদের মামলায় চাঞ্চল্য

নির্বাচনের মুখে বড়সড় বিপাকে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়: স্ত্রীর বিবাহবিচ্ছেদের মামলায় চাঞ্চল্য

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় আইনি ও রাজনৈতিক সংকটে পড়েছেন অভিনেতা বিজয়। দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে চেন্নাইয়ের চেঙ্গালপট্টু পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছেন তাঁর স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম। আদালত এই বিষয়ে বিজয়কে নোটিশ পাঠিয়ে আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

সঙ্গীতার অভিযোগ, বিজয়ের সঙ্গে এক সহ-অভিনেত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে, যা তিনি ২০২১ সালে জানতে পারেন। আবেদনে তিনি মানসিক নির্যাতন ও ব্যভিচারের অভিযোগ তুলে স্থায়ী ভরণপোষণের দাবি জানিয়েছেন। পারিবারিক ভাবমূর্তির জন্য পরিচিত বিজয়ের ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন তাঁর নবগঠিত রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাঝাঘাম’ (TVK)-এর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পর্দা থেকে বিদায় নিয়ে ২৩৪টি আসনে একা লড়ার সিদ্ধান্ত নেওয়া বিজয়ের জনসভায় সম্প্রতি রেকর্ড ভিড় লক্ষ্য করা গিয়েছে। তবে ভোটের ঠিক আগে এই বিস্ফোরক অভিযোগ রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু করেছে। এই স্পর্শকাতর বিষয়ে বিজয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *