প্লেব্যাক থেকে সরছেন অরিজিৎ! ভক্তদের জন্য আবেগঘন চিঠিতে মিলল বড়সড় আপডেট

প্লেব্যাক সিঙ্গিং থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে আগেই অনুরাগীদের চমকে দিয়েছিলেন অরিজিৎ সিং। এবার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সরাসরি ভক্তদের উদ্দেশে একটি খোলা চিঠি লিখলেন এই জনপ্রিয় গায়ক।
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে অরিজিৎ স্পষ্ট জানিয়েছেন যে, তিনি বর্তমানে নতুন কোনো প্লেব্যাক প্রজেক্টে সই করছেন না। তবে ভক্তদের আশ্বস্ত করে তিনি লিখেছেন, হাতে থাকা অসংখ্য আসামাপ্ত গান ধাপে ধাপে মুক্তি পাবে। ২০২৫ এমনকি ২০২৬ সাল পর্যন্ত সেই তালিকায় নতুন নতুন চমক থাকতে পারে।
আমির খানের নতুন ছবি ‘এক দিন’-এর গানে ইতিমধ্যেই বুঁদ হয়ে আছেন শ্রোতারা। অরিজিতের দাবি, বিতর্ক বা জল্পনায় কান না দিয়ে শান্ত থাকাই শ্রেয়। দীর্ঘ দুই দশকের সফল ক্যারিয়ারে ‘ফির মহব্বত’ থেকে শুরু করে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া এই শিল্পী আপাতত কাজের চাপ কমিয়ে নিজের মতো করে সময় কাটাতে চান। তবে আসাম্পূর্ণ কাজগুলো শেষ করে তবেই তিনি এই অধ্যায়ে ইতি টানতে আগ্রহী।