বাজেট বৃদ্ধি ও শুটিং বিভ্রাটে পিছিয়ে গেল বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’

বাজেট বৃদ্ধি ও শুটিং বিভ্রাটে পিছিয়ে গেল বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’

সঞ্জয় লীলা বনসালি পরিচালিত তারকাবহুল ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর নির্মাণ কাজ নানা জটিলতায় থমকে গেছে। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত এই পিরিয়ড ড্রামাটির শুটিং নির্ধারিত ১২০ দিনের পরিবর্তে ইতিমধ্যে ১৭৫ দিন ছাড়িয়ে গেছে। নিখুঁত ফ্রেম তৈরির প্রচেষ্টায় যুদ্ধের দৃশ্যের চিত্রায়নে অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় এখনো বড় মাপের শুটিং বাকি রয়েছে।

প্রাথমিক ৩৫০ কোটি টাকার বাজেট বেড়ে বর্তমানে ৪২৫ কোটিতে দাঁড়িয়েছে, যেখানে তারকাদের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নেই। বনসালি ও সারেগামা ইন্ডিয়া যৌথভাবে এই বিপুল অর্থ বিনিয়োগ করছে। তবে খরচের বোঝা বাড়লেও ছবির লাভের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছেন প্রধান অভিনয়শিল্পীরা।

অনিশ্চয়তা সত্ত্বেও মুক্তির আগেই ওটিটি, মিউজিক ও স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে প্রযোজকরা ২০০ কোটি টাকার বেশি আয় করেছেন। নেটফ্লিক্স একাই বড় অংকের বিনিময়ে স্ট্রিমিং স্বত্ব কিনেছে। তবে বাড়তি ৫০ দিনের কাজ এবং ক্রমবর্ধমান খরচ সামলে ছবিটির চূড়ান্ত মুক্তি নিয়ে এখন ভক্তদের মধ্যে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *