বিছানা ছেড়ে ওঠাই ছিল দায়! অমিতাভ বচ্চনের সেই ভয়ংকর মারণ রোগের লড়াই হার মানাবে সিনেমাকেও

বিছানা ছেড়ে ওঠাই ছিল দায়! অমিতাভ বচ্চনের সেই ভয়ংকর মারণ রোগের লড়াই হার মানাবে সিনেমাকেও

৮৩ বছর বয়সেও রুপোলি পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন শাহেনশাহ। কিন্তু এই অমিতাভ বচ্চনই একসময় মারণ রোগের কবলে পড়ে চলৎশক্তি হারিয়ে ফেলেছিলেন। ২০০০ সালে যখন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিং শুরু হওয়ার কথা, ঠিক তখনই মেরুদণ্ডের যক্ষ্মায় আক্রান্ত হন তিনি। সেই যন্ত্রণাদায়ক দিনগুলোর কথা মনে করে বিগ বি জানান, তখন তাঁর অবস্থা এমন ছিল যে সোজা হয়ে বসা বা শোয়া পর্যন্ত আসাম্ভব হয়ে পড়েছিল।

বেঁচে থাকার তাগিদে প্রতিদিন ৮ থেকে ১০টি কড়া ওষুধ খেতে হতো তাঁকে। দীর্ঘ এক বছরের লড়াই আর সঠিক চিকিৎসার জোরেই শেষ পর্যন্ত যক্ষ্মাকে জয় করেন তিনি। আজ সুস্থ হয়ে অমিতাভ বচ্চন সচেতনতার বার্তা দিয়ে বলছেন, যক্ষ্মা কোনো লুকোনোর বিষয় নয়। সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে এই মারণ রোগ থেকেও সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব। নিজের জীবনের এই কঠিন লড়াই থেকেই অনুপ্রাণিত হয়ে আজ তিনি বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারের অগ্রভাগে থাকেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *