বিবাহবিচ্ছেদের পথে থালাপতি বিজয় ও সঙ্গীতা, আদালতে আইনি আবেদন

বিবাহবিচ্ছেদের পথে থালাপতি বিজয় ও সঙ্গীতা, আদালতে আইনি আবেদন

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় ও তাঁর স্ত্রী সঙ্গীতা সুরলিঙ্গমের দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের সুর শোনা যাচ্ছে। সূত্রের খবর, সম্পর্কের ইতি টানতে সঙ্গীতা চেঙ্গালপাট্টু ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছেন। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির সম্পর্ক এতদিন তামিল ইন্ডাস্ট্রিতে আদর্শ হিসেবে বিবেচিত ছিল।

ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করলেও সাম্প্রতিক বছরগুলোতে তাঁদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে জল্পনা ছিল। ২০২১ সালে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চর্চা হলেও, দম্পতির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমান আইনি পদক্ষেপ সেই জল্পনাকেই উসকে দিয়েছে।

এই বিষয়ে বিজয় বা সঙ্গীতা এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। প্রিয় তারকার দাম্পত্য জীবনের এই খবরে অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *