বীরোশের বিয়ের গয়নার দাম জানলে চোখ কপালে উঠবে

বীরোশের বিয়ের গয়নার দাম জানলে চোখ কপালে উঠবে

বিজয় দেবরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা— দক্ষিণী সিনেমার এই জনপ্রিয় জুটির বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। তবে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তাঁদের বিয়ের গয়নাগাটি নিয়ে। মাথা থেকে পা পর্যন্ত দামী গয়নায় মোড়া এই তারকা দম্পতির সাজগোজের আড়ম্বর হার মানাবে যে কোনো রাজকীয় বিয়েকেও।

হায়দরাবাদের বিখ্যাত ‘শ্রী জুয়েলার্স’ দীর্ঘ ১০ মাস সময় নিয়ে তৈরি করেছে বীরোশের এই বিশেষ গয়নাগুলো। জানা গেছে, রশ্মিকা তাঁর বিয়ের দিন প্রায় ১.৫ থেকে ২ কেজি ওজনের গয়না পরেছিলেন। পিছিয়ে ছিলেন না বিজয়ও, তাঁর শরীরেও ছিল আধ কেজির বেশি ওজনের সোনার গয়না।

বর্তমান বাজারে সোনার আকাশছোঁয়া দামের কথা মাথায় রাখলে এই বিপুল পরিমাণ গয়নার মূল্য শুনলে চমকে যেতে হয়। বিশেষজ্ঞ ও বাজার বিশেষজ্ঞদের মতে, বিজয়া ও রশ্মিকার পরনের এই গয়নাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা। প্রিয় তারকাদের বিয়ের এমন রাজকীয় বৈভব দেখে রীতিমতো মুগ্ধ তাঁদের অনুরাগীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *