রণবীরের ‘ধুরন্ধর ২’ নিয়ে বিস্ফোরক মন্তব্য অক্ষয় কুমারের! অ্যাডাল্ট সিনেমা বলে কেন দিলেন খোঁচা?

রণবীরের ‘ধুরন্ধর ২’ নিয়ে বিস্ফোরক মন্তব্য অক্ষয় কুমারের! অ্যাডাল্ট সিনেমা বলে কেন দিলেন খোঁচা?

বক্স অফিসে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ঝড়ের গতিতে এগোচ্ছে। আদিত্য ধর পরিচালিত এই অ্যাকশন ফিল্মটি মুক্তির পর থেকেই কোটি কোটি টাকা আয় করছে। তবে এরই মাঝে খিলাড়ি কুমার অর্থাৎ অক্ষয় কুমারের একটি মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে।

আগামী ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে অক্ষয়ের নতুন হরর-কমেডি ‘ভূত বাংলা’। রণবীরের সিনেমার দাপটে তার ছবি ব্যবসায়িক ক্ষতির মুখে পড়বে কি না, এমন প্রশ্নে অক্ষয় জানান, রণবীরের সাফল্য ভারতীয় সিনেমার জন্য গর্বের। তবে তিনি স্পষ্ট করে দেন যে ‘ধুরন্ধর ২’ আদতে একটি অ্যাডাল্ট সিনেমা। অক্ষয়ের দাবি, রণবীরের ছবিটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি এবং এতে প্রচুর মারদাঙ্গা থাকায় তা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। অন্যদিকে তার ‘ভূত বাংলা’ পরিবারের সবাই মিলে, এমনকি শিশুদের নিয়েও দেখা যাবে।

প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন তাবু, ওয়ামিকা গাব্বি, রাজপাল যাদব ও পরেশ রাওয়াল। রণবীরের অ্যাকশন বনাম অক্ষয়ের ফ্যামিলি কমেডি— শেষ পর্যন্ত বক্স অফিসের যুদ্ধে কে শেষ হাসি হাসে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *