রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ কি কেবলই প্রচার? সমালোচকদের কড়া জবাব দিলেন অনুপম খের

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ কি কেবলই প্রচার? সমালোচকদের কড়া জবাব দিলেন অনুপম খের

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমাটিকে ‘সরকারি প্রচার’ বা প্রোপাগান্ডা বলে যারা কটাক্ষ করছেন, তাদের তীব্র সমালোচনা করেছেন প্রবীণ অভিনেতা অনুপম খের। দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFD) ২০২৬ যোগ দিয়ে তিনি বলেন, যারা এই সিনেমাকে প্রোপাগান্ডা বলছেন, তারা অর্থহীন। দর্শকদের ‘বোকা’ ভাবা বন্ধ করা উচিত।

অনুপম খের ব্যঙ্গাত্মক সুরে সমালোচকদের উদ্দেশে ‘রেস্ট ইন পিস’ বা ‘শান্তিতে ঘুমান’ মন্তব্য করে বলেন, “মধ্যরাতে সিনেমা দেখতে যাওয়া দর্শকরা পাগল নন। তারা বিষয়বস্তু পছন্দ করছেন বলেই প্রেক্ষাগৃহে ভিড় করছেন।” তার মতে, ‘দ্য কাশ্মীর ফাইলস’ বা ‘ধুরন্ধর’-এর মতো সিনেমার সাফল্যকে উদযাপন করা উচিত।

উল্লেখ্য, ২০১৬ সালের নোটবন্দির মতো সরকারি সিদ্ধান্তকে সমর্থন করার অভিযোগে ‘ধুরন্ধর ২’ সিনেমাটি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। তবে বিতর্কের তোয়াক্কা না করে বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। মাত্র ১২ দিনে বিশ্বজুড়ে ১,৩৯২.২৩ কোটি টাকা আয় করে এটি ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা হিটের তকমা পেয়েছে। দঙ্গল, বাহুবলী ২ এবং পুষ্প ২-এর পরেই এখন এর অবস্থান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *