৯০-এর দশকে নীলমের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন গোবিন্দা! জানালেন অজানা তথ্য
March 6, 20267:51 am

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী নীলমের সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা গোবিন্দা। তিনি জানান, নীলমের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এক বিশেষ আকর্ষণ অনুভব করতেন তিনি। অভিনেত্রীকে পুতুলের মতো মনে হতো বলেই মন্তব্য করেন অভিনেতা।
গোবিন্দার মতে, সেই সময়ে প্রেমের ধরন আজকের মতো খোলামেলা ছিল না। তাঁদের সম্পর্কের গুঞ্জন থাকলেও তা ছিল মূলত শরীরী ভাষা ও পারস্পরিক বোঝাপড়ার মধ্যেই সীমাবদ্ধ। সেই সময়ের প্রেমের এই লুকোচুরি এবং অমলিন আবেগের স্মৃতিই রোমন্থন করেছেন বলি তারকা।