বিবাহবার্ষিকীর উপহার ডিভোর্স নোটিশ! বলিউড অভিনেত্রীর সংসার ভাঙার আড়ালে লুকিয়ে কোন ভয়ঙ্কর সত্য?

বিবাহবার্ষিকীর উপহার ডিভোর্স নোটিশ! বলিউড অভিনেত্রীর সংসার ভাঙার আড়ালে লুকিয়ে কোন ভয়ঙ্কর সত্য?

দীর্ঘ ১৫ বছরের সাজানো সংসার ভেঙে চুরমার। ২০১১ সালে অস্ট্রিয়ান নাগরিক পিটার হ্যাগকে ভালোবেসে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে তিনি জানিয়েছেন, ১৫তম বিবাহবার্ষিকীর দিন উপহার দেওয়ার নাম করে তাঁকে পোস্ট অফিসে নিয়ে যান স্বামী। সেখানেই অতর্কিতে তাঁর হাতে ধরিয়ে দেওয়া হয় বিবাহবিচ্ছেদের আইনি নোটিশ। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী, যা তাঁর জীবনকে এক চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে।

সেলিনার অভিযোগ, স্বামীর মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে তিনি সন্তানদের ছেড়ে ভারতে ফিরতে বাধ্য হয়েছেন। বর্তমানে অস্ট্রিয়ার আদালত সন্তানদের যৌথ হেফাজতের অনুমতি দিলেও তিনি তাদের সাথে যোগাযোগের সুযোগ পাচ্ছেন না। এমনকি ডিভোর্স প্রক্রিয়ায় তাঁর মাতৃত্ব নিয়ে প্রশ্ন তোলায় এবং স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করায় তিনি ক্ষুব্ধ। ন্যায়বিচারের আশায় সেলিনা এখন স্বামীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতার মামলা ও সন্তানদের পূর্ণ হেফাজতের দাবিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *