অট্টহাসি থামল পর্দার মহিষাসুরের, অভাবের সাথে লড়তে লড়তে চিরবিদায় নিলেন অভিনেতা

অট্টহাসি থামল পর্দার মহিষাসুরের, অভাবের সাথে লড়তে লড়তে চিরবিদায় নিলেন অভিনেতা

পৌষ সংক্রান্তির সকালেই শোকের ছায়া বিনোদন জগতে। দূরদর্শনের মহালয়ায় নয়ের দশকের সেই দাপুটে মহিষাসুর অমল কুমার চৌধুরী আর নেই। বুধবার ৬৬ বছর বয়সে অশোকনগরের নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একসময়ের কাঁপানো পর্দার ভিলেনের প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা।

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগত থেকে দূরে ছিলেন অমলবাবু। পেশায় আঁকার শিক্ষক হলেও অভাব-অনটন ছিল তাঁর নিত্যসঙ্গী। তিন বছর আগে চরম দারিদ্র্যের কারণে সংবাদ শিরোনামে এলেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। মহিষাসুর ছাড়াও যমরাজ ও সেনাপতির চরিত্রে একদা নজর কেড়েছিলেন এই গুণী শিল্পী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *