কি সত্যি তবে বিচ্ছেদ? নূপুরের রিসেপশনে একা বীরকে দেখে তুঙ্গে জল্পনা

কি সত্যি তবে বিচ্ছেদ? নূপুরের রিসেপশনে একা বীরকে দেখে তুঙ্গে জল্পনা

বলিউডে ফের বিচ্ছেদের কালো মেঘ! সম্প্রতি কৃতি সেননের বোন নূপুর সেননের গ্র্যান্ড রিসেপশনে আমন্ত্রিতদের নজর কাড়ল বীর পাহাড়িয়ার একাকী উপস্থিতি। একদিকে দিশা পটানি তাঁর চর্চিত প্রেমিক তলবিন্দর সিং সিধুর সঙ্গে প্রকাশ্যেই রোম্যান্টিক মেজাজে ধরা দিলেও, বীরের পাশে দেখা মেলেনি তারা সুতারিয়ার। এই হাই-প্রোফাইল পার্টিতে তারার অনুপস্থিতি বীরের সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

অনুষ্ঠানে কালো পোশাকে বীর পাহাড়িয়াকে বেশ সাবলীল দেখালেও তাঁর একাকীত্ব নিয়ে চর্চা থামছে না। তিনি হাসিমুখে নবদম্পতি নূপুর ও স্টেবিন বেনকে শুভেচ্ছা জানান এবং অন্যান্য অতিথিদের সঙ্গে সময় কাটান। তবে পাঞ্জাবি গায়ক এপি ঢিল্লোঁর সঙ্গে তারার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার খবরের মাঝে বীরের এই একাকী উপস্থিতি অনুগামীদের মনে বড়সড় প্রশ্নচিহ্ন রেখে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *