অরিজিতের বোন অমৃতাকে চেনেন? দাদার নাম ভাঙিয়ে নয়, নিজের গুণেই মাতাচ্ছেন সংগীতের দুনিয়া!

অরিজিতের বোন অমৃতাকে চেনেন? দাদার নাম ভাঙিয়ে নয়, নিজের গুণেই মাতাচ্ছেন সংগীতের দুনিয়া!

বলিউড সেনসেশন অরিজিৎ সিং বরাবরই প্রচারের আড়ালে থাকতে ভালোবাসেন। তবে আপনি কি জানেন, তার বোন অমৃতা সিং-ও সংগীত জগতে দাপিয়ে বেড়াচ্ছেন? মা ও প্রখ্যাত গুরুদের কাছে তালিম নেওয়া অমৃতা ইতিমধ্যেই ‘জেনারেশন আমি’ এবং ‘বিসমিল্লা’-র মতো সিনেমায় প্লেব্যাক করে শ্রোতাদের মন জয় করেছেন। এমনকি দাদাকে ছাড়াই নিজের যোগ্যতায় অংশ নিয়েছিলেন ইন্ডিয়ান আইডলের মঞ্চেও।

পেশাগত জীবনে সফল হলেও ব্যক্তিগত জীবনে অমৃতা অত্যন্ত সাদাসিধে। ২০১৭ সালে ভিডিও এডিটর নিলয় মজুমদারকে বিয়ে করে বর্তমানে কলকাতায় থিতু হয়েছেন তিনি। অরিজিতের সঙ্গে ‘পাগলেট’ ছবিতে কাজ করলেও অমৃতা বিশ্বাস করেন নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। দাদার ছত্রছায়ায় না থেকে স্বকীয়তা বজায় রেখেই বাংলা ও হিন্দি গানের জগতে নিজস্ব পরিচিতি গড়ে তুলছেন এই প্রতিভাবান শিল্পী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *