২৬-এই কি মোদি পরিবারের ঘরণী হচ্ছেন শ্রদ্ধা কাপুর? রাজস্থানে রাজকীয় বিয়ের জল্পনা তুঙ্গে

২৬-এই কি মোদি পরিবারের ঘরণী হচ্ছেন শ্রদ্ধা কাপুর? রাজস্থানে রাজকীয় বিয়ের জল্পনা তুঙ্গে

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির প্রেম নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের। সম্প্রতি নিজের বিয়ে নিয়ে অনুরাগীদের প্রশ্নের উত্তরে ইতিবাচক ইঙ্গিত দিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন শক্তিকন্যা। বিটাউনের খবর, ২০২৬ সালেই দীর্ঘদিনের প্রেমিক রাহুলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জনপ্রিয় তারকা। যদিও শ্রদ্ধা বা রাহুল কেউই এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো ঘোষণা করেননি।

শোনা যাচ্ছে, রাজস্থানের উদয়পুরের কোনো ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে বসবে তাঁদের রাজকীয় বিয়ের আসর। সম্পূর্ণ ট্র্যাডিশনাল রীতিনীতি মেনেই চারহাত এক হতে পারে এই জুটির। কফিশপ থেকে হাইপ্রোফাইল পার্টিতে যাদের একসঙ্গে দেখা যেত, সেই জুটির পরিণতি এখন সময়ের অপেক্ষা। এই রাজকীয় বিয়ের খবরটি শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয় কিনা, সেদিকেই এখন নজর বিটাউন তথা অনুরাগীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *