পর্দায় কাঁপত দুনিয়া, বাস্তবে জুটত না অন্ন! তালা ভেঙে উদ্ধার মহালয়ার সেই ‘অসুর’-এর নিথর দেহ

পর্দায় কাঁপত দুনিয়া, বাস্তবে জুটত না অন্ন! তালা ভেঙে উদ্ধার মহালয়ার সেই ‘অসুর’-এর নিথর দেহ

নব্বইয়ের দশকে দূরদর্শনের মহালয়ায় যার অট্টহাসি আর বলিষ্ঠ অভিনয়ে পর্দা গমগম করত, সেই প্রবীণ অভিনেতা অমল চৌধুরী ওরফে ‘অমল অসুর’ নিঃশব্দে বিদায় নিলেন। বুধবার অশোকনগরের বাড়ি থেকে তাঁর তালাবন্ধ নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিনের অভাব-অনটন আর অসুস্থতা নিয়ে একাকী জীবন কাটানো এই শিল্পী শেষ বয়সে চিকিৎসার খরচটুকুও জোগাড় করতে পারেননি।

পর্দার দাপুটে এই অভিনেতা একসময় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখলেও অভিনয়ের টানেই ক্যামেরার সামনে আসেন। চিত্রশিল্পী হিসেবেও বহু শিশুকে শিক্ষা দিয়েছেন তিনি। তবে মহালয়ার অবিসংবাদিত সেই ‘অসুর’ জীবনের শেষবেলায় এসে অসহায়ভাবে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। শেষ পর্যন্ত পৌষ সংক্রান্তির দিন লাইমলাইটের আড়ালে অবহেলা আর চরম দারিদ্র্যের শিকার হয়ে না-ফেরার দেশে চলে গেলেন এই গুণী শিল্পী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *