বিষ্ণুপুরের মেয়ের প্রেমে কুপোকাত বিশ্বাবসু! কবে ছাদনাতলায় বসছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা?
January 14, 20266:53 pm

টলিউডে বিয়ের মরশুমের মাঝেই নতুন ইনিংস শুরু করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস। আগামী ২৩ জানুয়ারি বিষ্ণুপুরের মেয়ে ঐশিকী ঘটকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন তিনি। পাত্রী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটকের ছাত্রী। অভিনেতা জানিয়েছেন, সামাজিক রীতি মেনেই বিয়ের অনুষ্ঠান হবে।
বিয়ের জন্য বিশ্বাবসু যাবেন বিষ্ণুপুরে এবং পরে ২৮ জানুয়ারি কলকাতায় আয়োজিত হবে গ্র্যান্ড রিসেপশন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার বিমুখ অভিনেতা শান্তিতেই সারতে চান বিয়ের প্রস্তুতি। উল্লেখ্য, একই দিনে ছোটপর্দার অন্য তারকাদের বিয়ের খবরেও এখন মুখরিত টলিপাড়া।