জুবিন গর্গের মৃত্যুতে বিস্ফোরক তথ্য: লাইফ জ্যাকেট পরতে চাননি গায়ক!
January 14, 20269:11 pm

সিঙ্গাপুরে জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মর্মান্তিক মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল আদালত। তদন্তকারী আধিকারিকদের মতে, দুর্ঘটনার সময় জুবিন মারাত্মক নেশাগ্রস্ত ছিলেন। এমনকি ইয়ট থেকে সমুদ্রে নামার আগে তাঁকে লাইফ জ্যাকেট পরতে বলা হলেও তিনি তা নিতে সরাসরি অস্বীকার করেছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সাঁতার কেটে ইয়টে ফেরার সময় হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করেন ৫২ বছর বয়সী এই শিল্পী। দ্রুত উদ্ধার করে সিপিআর দেওয়া হলেও শেষরক্ষা হয়নি। তবে পুলিশ এই ঘটনায় কোনও অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ পায়নি। গায়কের এই অকাল প্রয়াণে শোকের ছায়া সঙ্গীতজগতে।