জুবিন গর্গের মৃত্যু রহস্য: লাইফ জ্যাকেট প্রত্যাখ্যান ও শরীরে অত্যধিক মদ পাওয়ার চাঞ্চল্যকর তথ্য
January 14, 20269:10 pm

সিঙ্গাপুরে জুবিন গর্গের মৃত্যু তদন্তে নতুন মোড় এসেছে। আদালতের তথ্যানুসারে, ইয়ট পার্টির সময় গায়ক লাইফ জ্যাকেট পরতে সরাসরি অস্বীকার করেছিলেন। ময়নাতদন্তের রিপোর্টে জুবিনের শরীরে প্রতি ১০০ মিলিলিটারে ৩৩৩ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া গেছে, যা মারাত্মক নেশাগ্রস্ত অবস্থার ইঙ্গিত দেয়। প্রবল মদ্যপ অবস্থায় সুরক্ষা ছাড়াই তিনি একা সাঁতার কাটতে গিয়েই বিপত্তি ঘটে।
তদন্তকারী আধিকারিক জানান, উচ্চ রক্তচাপ ও এপিলেপসির পুরনো সমস্যা থাকা সত্ত্বেও মদ্যপান করে ঝুঁকি নিয়েছিলেন জুবিন। প্রত্যক্ষদর্শীদের মতে, জুবিন ঠিকমতো হাঁটতে পারছিলেন না এবং সাঁতারের সময় হঠাৎ নিস্তেজ হয়ে পড়েন। এদিকে, ভারতে এই ঘটনায় তাঁর সচিব ও সহযোগীদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে বিশেষ দল (SIT)।