ধিলোঁর সঙ্গে মঞ্চে মাখামাখিই কাল হলো? ব্রেকআপের পর বীরের পোস্টে তোলপাড়
January 15, 20269:38 am

বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার দীর্ঘদিনের প্রেমে অবশেষে ইতি পড়ল। গায়ক এপি ধিলোঁর কনসার্টে মঞ্চের ওপর তারার অতিরিক্ত ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি বীর। জনসমক্ষে এমন আচরণ নিয়ে তিক্ততা তৈরি হওয়ায় বছরের শুরুতেই এই তারকা জুটির বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।
সম্পর্ক ভাঙার পর বীর পাহাড়িয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। নিজের ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সময় ভালো হোক বা মন্দ, তা একদিন বদলাবেই।’ বীরের এই জীবনদর্শনকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। নেটিজেনদের মতে, বিচ্ছেদের ক্ষত কাটিয়ে নতুন শুরুর ইঙ্গিতই দিচ্ছেন বীর।