বিচ্ছেদের সুর! তারা সুতারিয়ার সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন বীর
January 15, 20267:12 pm

বলিপাড়ায় গুঞ্জন, ভেঙে গেছে অভিনেত্রী তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়াঁর সম্পর্ক। সম্প্রতি নূপুর সেননের বিয়েতে বীর একা আসায় বিচ্ছেদের জল্পনা আরও তীব্র হয়। শোনা যাচ্ছে, গায়ক এপি ঢিল্লোঁর সঙ্গে তারার ঘনিষ্ঠতাই এই দূরত্বের কারণ।
বিচ্ছেদ নিয়ে সরাসরি কিছু না বললেও সমাজমাধ্যমে বীর লিখেছেন, “ভালো বা মন্দ, সময় বদলাবেই।” এই রহস্যময় পোস্ট থেকেই অনুরাগীদের ধারণা, সময়টা ভালো যাচ্ছে না বীরের। অন্যদিকে, নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে চলা চর্চায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী তারা।