বক্স অফিসে বিপর্যয়! ১৫ কোটি টাকা ফিরিয়ে দিয়ে বড় সিদ্ধান্ত অভিনেতা কার্তিকের

বক্স অফিসে বিপর্যয়! ১৫ কোটি টাকা ফিরিয়ে দিয়ে বড় সিদ্ধান্ত অভিনেতা কার্তিকের

বিশাল প্রত্যাশা নিয়ে মুক্তি পাওয়া ‘তু মেরি ম্যায় তেরা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়তেই বড় পদক্ষেপ নিলেন কার্তিক আরিয়ান। ১৫০ কোটি বাজেটের ছবিটি মাত্র ৩২.৫০ কোটির ব্যবসা করায় নৈতিক দায়িত্ববোধ থেকে নিজের পারিশ্রমিকের ১৫ কোটি টাকা প্রযোজক করণ জোহরকে ফিরিয়ে দিয়েছেন তিনি। ‘ধুরন্ধর’ ছবির দাপট ও দুর্বল চিত্রনাট্যের কারণে ছবিটির এমন শোচনীয় ফল হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ব্যর্থতার দায়ে প্রযোজকের পাশে দাঁড়িয়ে বলিউড মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছেন কার্তিক। তবে ব্যর্থতা কাটিয়ে তিনি এখন ব্যস্ত তাঁর পরবর্তী হাই-ভোল্টেজ প্রজেক্ট ‘নাগজিলা’ নিয়ে। পাশাপাশি করণ জোহরের ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি থেকে তাঁর বেরিয়ে যাওয়ার গুঞ্জনকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা। আপাতত ‘ভুল ভুলাইয়া ৪’ ও ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র মাধ্যমে ফের সাফল্যের শিখরে ফিরতে মরিয়া এই তারকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *