বিচ্ছেদের ক্ষত ভুলে ফের বিয়ের পিঁড়িতে ধনুশ? ভ্যালেন্টাইনস ডে-তেই কি মৃণালের সঙ্গে চার হাত এক হচ্ছে!

বিচ্ছেদের ক্ষত ভুলে ফের বিয়ের পিঁড়িতে ধনুশ? ভ্যালেন্টাইনস ডে-তেই কি মৃণালের সঙ্গে চার হাত এক হচ্ছে!

২০২৬ সালের শুরুতেই দক্ষিণী বিনোদন দুনিয়ায় বিয়ের সানাই। ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য বিচ্ছেদের পর এবার অভিনেত্রী মৃণাল ঠাকুরের সঙ্গে ধনুশের বিয়ের গুঞ্জনে উত্তাল সোশ্যাল মিডিয়া। দীর্ঘদিন ধরেই তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা চললেও, সম্প্রতি শোনা যাচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেই একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে মৃণালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই তামিল সুপারস্টার।

যদিও ‘সন অফ সর্দার ২’-এর সেট থেকে শুরু হওয়া এই প্রেমের গুঞ্জন নিয়ে দুই তারকার কেউই এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি। এর আগে বিয়ষটি নিয়ে প্রশ্ন করা হলে মৃণাল ঠাকুর তাঁদের সম্পর্ককে কেবল ‘বন্ধুত্ব’ বলেই দাবি করেছিলেন। তবে ঘনিষ্ঠ মহলে কান পাতলে শোনা যাচ্ছে, বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যেখানে উপস্থিত থাকবেন শুধুমাত্র দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। এখন দেখার, সত্যিই কি তারা এই ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধেন কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *