অনির্বাণের হয়ে ক্ষমা চাইলেন দেব! টলিউডের ‘ব্যান’ বিতর্কে হঠাৎ কেন মমতাকে আর্জি সুপারস্টারের?

অনির্বাণের হয়ে ক্ষমা চাইলেন দেব! টলিউডের ‘ব্যান’ বিতর্কে হঠাৎ কেন মমতাকে আর্জি সুপারস্টারের?

টলিউডে অনির্বাণ ভট্টাচার্যকে ‘ব্যান’ করা নিয়ে চলা দীর্ঘদিনের জট কাটাতে এবার সরাসরি ময়দানে নামলেন অভিনেতা-সাংসদ দেব। অভিনেতা অনির্বাণের হয়ে ফেডারেশনের কাছে ক্ষমা চেয়ে দেব বলেন, এমন প্রতিভাবান অভিনেতাকে কাজ করতে দেওয়া উচিত। এমনকি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।

অন্যদিকে, দেবের পরবর্তী ছবি ‘দেশু-৭’-এ অনির্বাণের অভিনয়ের খবরকে কেবল গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা। তিনি স্পষ্ট করেন, এই চরিত্রের জন্য আসলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা চলছে তাঁর। তবে অনির্বাণের মতো অভিনেতাকে ইন্ডাস্ট্রিতে কোণঠাসা করার তীব্র বিরোধিতা করে এই অচলাবস্থা কাটানোর আহ্বান জানান সুপারস্টার দেব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *