৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে লড়াই তুঙ্গে, করিশ্মার ডিভোর্স পেপার কেন খুঁজছেন প্রিয়া?

৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে লড়াই তুঙ্গে, করিশ্মার ডিভোর্স পেপার কেন খুঁজছেন প্রিয়া?

সঞ্জয় কপূরের প্রয়াণের পর তাঁর ৩০ হাজার কোটি টাকার বিশাল সম্পত্তি নিয়ে আইনি লড়াই এখন সুপ্রিম কোর্টে। সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া কপূর ২০১৬ সালে হওয়া সঞ্জয় ও করিশ্মা কাপুরের বিবাহবিচ্ছেদের গোপনীয় নথিপত্র এবং আর্থিক রফাদফা খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন। প্রিয়ার এই আকস্মিক পদক্ষেপ কাপুর পরিবারের সম্পত্তির বিবাদে এক নতুন মাত্রা যোগ করেছে।

অন্যদিকে, করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ানের অভিযোগ, প্রিয়া ভুয়া দলিলে সই করে তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন। প্রিয়ার জমা দেওয়া ডিজিটাল রেকর্ডেও বড় ধরনের অসঙ্গতি পাওয়ার দাবি করেছেন তাঁরা। বিচারপতি এ এস চন্দুরকর এখন সিদ্ধান্ত নেবেন যে, বিচ্ছেদের এই গোপন নথিপত্রগুলি শেষ পর্যন্ত প্রিয়াকে দেওয়া হবে কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *