দেব কি তবে বিদ্রোহী? অনির্বাণকে বাঁচাতে মমতা-অভিষেকের দ্বারস্থ সুপারস্টার!
January 16, 20268:47 pm

টলিউডে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ওপর জারি হওয়া অলিখিত নিষেধাজ্ঞা কাটাতে এবার সরাসরি ময়দানে নামলেন দেব। দীর্ঘ সাত মাস কাজহীন অনির্বাণের হয়ে ফেডারেশনের কাছে ক্ষমা চেয়েছেন এই সাংসদ-অভিনেতা। দেব স্পষ্ট জানান, অনির্বাণের মতো মেধাবী শিল্পীকে বসিয়ে রাখা ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি। ব্যক্তিগত ইগো সরিয়ে রেখে সবাই মিলে কাজ করার আহ্বান জানান তিনি।
ফেডারেশনের সঙ্গে সংঘাত এড়িয়েই দেব এই সংকটের সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন। তিনি বলেন, রাজ্য সরকার যেভাবে শিল্পকে আগলে রাখে, এক্ষেত্রেও তাদের এগিয়ে আসা প্রয়োজন। অনির্বাণকে নিজের নতুন ছবিতে নেওয়ার খবরটি গুজব বলে উড়িয়ে দিলেও, এই গুণী অভিনেতার ওপর থেকে অমানবিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জোরালো আর্জি জানিয়েছেন দেব।