রণবীর-কিয়ারা আউট! শর্ত মেনেই কি ‘ডন ৩’-এ ফিরছেন শাহরুখ?

রণবীর-কিয়ারা আউট! শর্ত মেনেই কি ‘ডন ৩’-এ ফিরছেন শাহরুখ?

বলিউডে জোর গুঞ্জন, দর্শকচাপে রণবীর সিংকে সরিয়ে আইকনিক ‘ডন’ চরিত্রে ফেরানো হচ্ছে শাহরুখ খানকে। ফ্র্যাঞ্চাইজি বাঁচাতে নির্মাতা ফারহান আখতার কিং খানের শরণাপন্ন হলেও তৈরি হয়েছে নতুন জটিলতা। শোনা যাচ্ছে, মেগাহিট ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলিকে প্রজেক্টে যুক্ত করার শর্ত দিয়েছেন শাহরুখ।

এই প্রস্তাব নিয়ে ফারহান ও শাহরুখের মধ্যে আলোচনা চলছে বলে খবর। বক্স অফিসে নিশ্চিত সাফল্য পেতে নিজের শর্তে অটল বাদশা। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালে ফের শাহরুখকে ডন অবতারে দেখা যাবে কি না, তা নিয়ে এখন টিনসেল টাউনে টানটান উত্তেজনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *