ইউটিউবে তামান্নার ‘আজ কি রাত’ গানের ১ বিলিয়ন ভিউ, খুশিতে ভাসছেন অভিনেত্রী

ইউটিউবে তামান্নার ‘আজ কি রাত’ গানের ১ বিলিয়ন ভিউ, খুশিতে ভাসছেন অভিনেত্রী

তামান্না ভাটিয়ার জাদুকরী নাচে বুঁদ আট থেকে আশি। তাঁর সাম্প্রতিক জনপ্রিয় গান ‘আজ কি রাত’ ইউটিউবে ১ বিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করে এক নতুন রেকর্ড গড়েছে। এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মধুবন্তী বাগচী ও দিব্যা কুমারের গাওয়া গানটির নেপথ্যে রয়েছেন সুরকার জুটি শচীন-জিগর। তামান্না শুটিংয়ের অদেখা কিছু মুহূর্ত ও কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলির সঙ্গে নাচের মনিটর দেখার ভিডিও শেয়ার করে এই যাত্রার আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *