ইউটিউবে তামান্নার রেকর্ড! ‘আজ কি রাত’ পেরোল ১ বিলিয়নের গণ্ডি
January 17, 20266:55 pm
তামান্না ভাটিয়ার ‘আজ কি রাত’ গানটি ইউটিউবে ১ বিলিয়ন ভিউ পার করে এক অনন্য রেকর্ড গড়েছে। তাঁর আকর্ষণীয় নৃত্যশৈলী এবং নাচের মুদ্রায় বুঁদ হয়ে রয়েছে খুদে থেকে বড় সব বয়সের দর্শক। এই বিশাল সাফল্যে উচ্ছ্বসিত অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শুটিংয়ের অন্দরের ভিডিও শেয়ার করে তামান্না দেখিয়েছেন কীভাবে কোরিওগ্রাফার ও টিমের সঙ্গে নিরলস পরিশ্রমে গানটি প্রাণ পেয়েছে। মধুবন্তী বাগচী ও দিব্যা কুমারের কণ্ঠে এই জনপ্রিয় গানটির সঙ্গীত পরিচালনা করেছেন শচীন-জিগর। বর্তমানে নেট দুনিয়ায় ট্রেন্ডিং তালিকার শীর্ষে রয়েছে তামান্নার এই পারফরম্যান্স।