মুসলিম হয়েও ব্রাত্য? রহমানের দাবিতে কঙ্গনার বিস্ফোরক পাল্টা চাল!

মুসলিম হয়েও ব্রাত্য? রহমানের দাবিতে কঙ্গনার বিস্ফোরক পাল্টা চাল!

বলিউডে সাম্প্রদায়িকতার কারণে কাজ হারাচ্ছেন বলে বিস্ফোরক দাবি করেছেন প্রখ্যাত সুরকার এআর রহমান। তাঁর মতে, গত আট বছরে ক্ষমতার পটপরিবর্তনে ইন্ডাস্ট্রিতে বৈষম্যের শিকার হচ্ছেন তিনি। রহমানের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে কঙ্গনা রানাওয়াত তাকে ‘ঘৃণায় অন্ধ’ বলে আখ্যা দিয়েছেন। কঙ্গনার দাবি, রহমান নিজেই পক্ষপাতদুষ্ট এবং তিনি ‘ইমার্জেন্সি’ সিনেমার কাজে অভিনেত্রীর সাথে দেখাও করতে চাননি।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা টেনে কঙ্গনা জানান, গেরুয়া ভাবাদর্শ সমর্থনের জন্য তাকেও অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। ডিজাইনাররা পর্যন্ত পোশাক দিতে অস্বীকার করেছেন, কিন্তু তিনি রহমানের মতো ‘কুম্ভীরাশ্রু’ ফেলছেন না। রহমানের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে কঙ্গনা বলেন, অন্যের ওপর দায় না চাপিয়ে সুরকারের উচিত নিজের কুসংস্কার ও মানসিকতা নিয়ে ভাবা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *