শেফালির মৃত্যু কি স্বাভাবিক? স্বামী পরাগের দাবিতে কালা জাদুর চাঞ্চল্যকর ইঙ্গিত!

শেফালির মৃত্যু কি স্বাভাবিক? স্বামী পরাগের দাবিতে কালা জাদুর চাঞ্চল্যকর ইঙ্গিত!

‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালার অকাল মৃত্যুতে এবার বিস্ফোরক দাবি করলেন তার স্বামী পরাগ ত্যাগী। সাম্প্রতিক এক পডকাস্টে তিনি জানান, শেফালির ওপর কেউ মারাত্মক কালা জাদু করেছিল। পরাগের দাবি, মৃত্যুর আগে বাড়ি থেকে হনুমানজির মূর্তি সরিয়ে ফেলা ছিল এক অশুভ সংকেত। তিনি নিশ্চিত যে, কোনো অশুভ শক্তির প্রভাবেই মাত্র ৪২ বছর বয়সে প্রাণ হারিয়েছেন এই অভিনেত্রী।

ময়নাতদন্তের রিপোর্টে শেফালির মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগের কথা উল্লেখ করা হয়েছিল। সেখানে কিছু ওষুধ ও অ্যান্টি-এজিং ইনজেকশনের প্রতিক্রিয়ার সম্ভাবনাও দেখা দেয়। তবে পরাগ এই বৈজ্ঞানিক ব্যাখ্যা মানতে নারাজ। তার মতে, এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র বা অতিপ্রাকৃত শক্তির হাত রয়েছে। এই চাঞ্চল্যকর দাবি বিনোদন জগতে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে, যা শেফালির মৃত্যুকে ঘিরে নতুন রহস্য তৈরি করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *