বিজেপি-ভিএইচপি-র নিশানায় রহমান! ধর্মের কারণেই কি কাজ কমছে? সুরকারের মন্তব্যে তোলপাড় দেশ

বিজেপি-ভিএইচপি-র নিশানায় রহমান! ধর্মের কারণেই কি কাজ কমছে? সুরকারের মন্তব্যে তোলপাড় দেশ

বলিউডে কাজ কমার পেছনে ‘সাম্প্রদায়িক পক্ষপাত’ ও ক্ষমতার পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। তাঁর এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি এই অভিযোগ খারিজ করে বলেন, দেশবাসী তাঁকে শিল্পী হিসেবেই গ্রহণ করেছে, ধর্ম দেখে নয়। অন্যদিকে, ভিএইচপি নেতা বিনোদ বনসাল রহমানের এই অবস্থানের সমালোচনা করে বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন।

বিতর্ক তুঙ্গে পৌঁছালে একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন রহমান। তিনি জানান, কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না এবং তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। নিজেকে একজন গর্বিত ভারতীয় হিসেবে দাবি করে তিনি বলেন, সংগীতের মাধ্যমে সেবা করাই তাঁর মূল লক্ষ্য। ভারত বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ এবং তিনি এই জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে আরও ভালো কাজ করার প্রতিশ্রুতি দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *