৬৩ বছর বয়সে গোবিন্দার পরকীয়া? স্ত্রী সুনীতার বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বলিউড!

৬৩ বছর বয়সে গোবিন্দার পরকীয়া? স্ত্রী সুনীতার বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বলিউড!

বলিউড মেগাস্টার গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা সম্প্রতি অভিনেতার বিরুদ্ধে পরকীয়া ও বিশ্বাসঘাতকতার গুরুতর অভিযোগ এনেছেন। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘হিরো নং ১’ তারকা এক নবাগত অভিনেত্রীর সাথে সম্পর্কে জড়িয়ে ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন। সুনীতা স্পষ্ট জানিয়েছেন, ২০২৫ সাল তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল এবং এই বয়সে এসে স্বামীর এমন আচরণ তিনি কোনোভাবেই মেনে নেবেন না। সন্দেহ নিশ্চিত হলে তিনি গোবিন্দাকে কখনোই ক্ষমা করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

সুনীতা আরও ইঙ্গিত দিয়েছেন যে, ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু তরুণী বড় তারকাদের প্রলুব্ধ করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তিনি আক্ষেপ করে বলেন, যখন সন্তানরা বড় হয়ে গেছে এবং মেয়ের বিয়ের সময় হয়েছে, তখন গোবিন্দার এমন কাজে তিনি লজ্জিত। আর্থিক প্রাচুর্য নয় বরং ভালোবাসার টানেই ১৫ বছর বয়সে গোবিন্দাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। বর্তমানে পরিবারের শান্তি বজায় রাখতে গোবিন্দার শুভবুদ্ধি উদয় হবে বলেই তিনি আশা প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *