বিস্ফোরক মন্তব্যের পর ভোলবদল? দেশপ্রেমের বার্তা দিয়ে মুখ খুললেন এ আর রহমান!

বিস্ফোরক মন্তব্যের পর ভোলবদল? দেশপ্রেমের বার্তা দিয়ে মুখ খুললেন এ আর রহমান!

সম্প্রতি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাম্প্রদায়িকতা ও ক্ষমতার পরিবর্তনের অভিযোগ তুলে বিতর্কের মুখে পড়েন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে কাজ কমে যাওয়ার পেছনে বৈষম্যের ইঙ্গিত দিয়ে তিনি শোরগোল ফেলে দিয়েছিলেন। তবে পরিস্থিতি জটিল হতেই ইনস্টাগ্রামে ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই সুরকার। তিনি জানান, ভারতই তাঁর শিক্ষক ও অনুপ্রেরণা এবং তিনি কখনোই কাউকে আঘাত করতে চাননি।

রহমান বলেন, ভারত এমন এক দেশ যা ভিন্ন সংস্কৃতির কণ্ঠস্বরকে সম্মান জানায়। বর্তমানে তিনি ভারতের সমৃদ্ধ ঐতিহ্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নিজের পরিবেশনার উদাহরণ টেনে তিনি নিজেকে গর্বিত ভারতীয় হিসেবে দাবি করেন। ১৯৯৭ সালের ‘বন্দে মাতরম’ গানের ভিডিওর মাধ্যমে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যাবতীয় বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *