২০২৬ না কি ২০১৬? নতুন বছরের শুরুতেই নেটপাড়ায় তুঙ্গে রহস্যময় এই উন্মাদনা!

২০২৬ না কি ২০১৬? নতুন বছরের শুরুতেই নেটপাড়ায় তুঙ্গে রহস্যময় এই উন্মাদনা!

নতুন বছর ২০২৬-কে স্বাগত জানানোর কয়েক দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে দশ বছর আগের স্মৃতিচারণা। ইনস্টাগ্রাম থেকে ফেসবুক, সর্বত্রই ভাইরাল হচ্ছে ২০১৬ সালের ছবি ও ভিডিও। সাধারণ মানুষ থেকে তারকা—সবাই মাতছেন এই নস্টালজিয়ায়। এক সপ্তাহে টিকটকে এই সংক্রান্ত সার্চ বেড়েছে প্রায় ৪৫২ শতাংশ। মূলত অতিমারি ও যুদ্ধের আগের সেই সহজ জীবনে ফিরে পাওয়ার আকুলতা থেকেই নেটদুনিয়ায় জন্ম নিয়েছে এই বিশেষ ট্রেন্ড।

ফ্যাশন ও যাপনের এই পরিবর্তনে উঠে আসছে ২০১৬-র সেই হাই পাফ হেয়ারডু বা চড়া কাজলের দিনগুলো। করিনা বা আলিয়ার মতো তারকাদের পুরনো ছবি শেয়ার করে অনেকেই বলছেন, ‘২০২৬ ইজ দ্য নিউ ২০১৬’। গত এক দশকের জটিলতা কাটিয়ে মানুষ এখন খুঁজছে সেই পুরনো সরলতা ও আনন্দ। ৫ কোটিরও বেশি ভিডিওর মাধ্যমে নেটিজেনরা আসলে সময়কে একবার ‘রিসেট’ করে নতুনভাবে পথচলার প্রত্যাশা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *