সংসার ভাঙার জল্পনায় ফেটে পড়লেন গোবিন্দ: কার দিকে আঙুল তুললেন সুপারস্টার?

সংসার ভাঙার জল্পনায় ফেটে পড়লেন গোবিন্দ: কার দিকে আঙুল তুললেন সুপারস্টার?

দীর্ঘদিন ধরে স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জন চললেও অবশেষে নীরবতা ভেঙেছেন অভিনেতা গোবিন্দ। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চলা বিতর্ককে তিনি একটি ‘গভীর ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, এই চক্রান্তের জালে তাঁর স্ত্রী ও পরিবারকে অজান্তেই ব্যবহার করা হচ্ছে। নিরবতাকে দুর্বলতা না ভেবে সত্যটা সবার সামনে আনা প্রয়োজন বলেই তিনি বর্তমানে মুখ খুলেছেন।

গোবিন্দ জানান, জনপ্রিয়তায় আঘাত হানতেই একদল মানুষ তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। কাজের অভাব নিয়ে আক্ষেপ না থাকলেও, পরিবারের ওপর পড়া প্রভাব নিয়ে তিনি উদ্বিগ্ন। তবে এই ষড়যন্ত্রের নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো নাম উল্লেখ করেননি এই অভিনেতা। স্ত্রীর সাথে বিচ্ছেদের খবর উড়িয়ে দিয়ে তিনি বর্তমান পরিস্থিতিকে সামাজিক ও মানসিক লড়াই হিসেবে দেখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *