একেন বাবুর জালে এবার ছোটপর্দার জনপ্রিয় নায়ক! অভিষেকের রহস্যময় পোস্টে তোলপাড় নেটপাড়া
January 18, 20268:44 pm

জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু এবার পা রাখছেন ওটিটির দুনিয়ায়। সম্প্রতি ‘ফুলকি’ ধারাবাহিক শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু: পুরুলিয়া পাকড়াও’-এর স্ক্রিপ্টের ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন ‘লোডিং’। এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে তীব্র জল্পনা। অনির্বাণ ভট্টাচার্যের রহস্যভেদে অভিষেক কোন চরিত্রে হাজির হচ্ছেন, তা নিয়ে অনুরাগীদের মধ্যে এখন তুঙ্গে কৌতূহল।
জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজে অভিষেককে সম্ভবত নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। অনির্বাণ, সোমক ও সুহত্রর পাশাপাশি এই নতুন অভিযানে শঙ্কর চক্রবর্তী এবং শাওলি চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারাও থাকছেন। ব্যক্তিগত জীবনে বিয়ের পর কেরিয়ারের এই নতুন মোড় অভিষেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে টলিপাড়া।