আসছে ঋত্বিকের দুর্ধর্ষ সেই সিক্যুয়েল: আবারও কি ফিরছে দৃষ্টিহীন রোশনের প্রতিশোধের গল্প?
January 19, 202612:53 pm

দীর্ঘ নয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রূপালি পর্দায় ফিরছে ঋত্বিক রোশন ও ইয়ামি গৌতম অভিনীত সুপারহিট ছবি ‘কাবিল’-এর সিক্যুয়েল। পরিচালক সঞ্জয় গুপ্ত নিশ্চিত করেছেন যে ‘কাবিল ২’-এর চিত্রনাট্য ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং এটি প্রযোজনা করবেন রাকেশ রোশন। এক দৃষ্টিহীন দম্পতির শান্ত জীবনে অপরাধীদের অতর্কিত হামলা এবং তাদের সেই যন্ত্রণার প্রতিশোধ ঘিরেই আবর্তিত হবে নতুন কিস্তির মূল কাহিনী।
বর্তমানে ঋত্বিক রোশন তার বহুল প্রতীক্ষিত প্রজেক্ট ‘কৃষ ৪’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমার শুটিং শেষ হলেই তিনি ‘কাবিল ২’-এর কাজ শুরু করবেন বলে জানা গেছে। মূল ছবির মতো এই সিক্যুয়েলেও দর্শকদের জন্য থাকছে টানটান উত্তেজনা ও আবেগঘন মুহূর্তের সংমিশ্রণ। পেশাদারীত্বের সাথে তৈরি এই চিত্রনাট্য আবারও বক্স অফিসে বড়সড় ধামাকা দেবে বলে আশা করছে চলচ্চিত্র সংশ্লিষ্ট মহল।