স্পর্শ করলেই মিলত অশুভ সঙ্কেত! প্রয়াত শেফালীর মৃত্যু নিয়ে স্বামী পরাগের বিস্ফোরক দাবি

জনপ্রিয় অভিনেত্রী শেফালী জরীওয়ালার অকাল মৃত্যু নিয়ে এক পডকাস্টে চাঞ্চল্যকর দাবি করেছেন তাঁর স্বামী পরাগ ত্যাগী। তাঁর দাবি, মৃত্যুর আগে শেফালীর ওপর কেউ কালোজাদু করেছিলেন। পরাগ জানান, ঈশ্বর যেখানে আছেন সেখানে অশুভ শক্তির অস্তিত্বও বাস্তব। নিজের আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, স্ত্রীকে স্পর্শ করলেই তিনি অশুভ কিছুর উপস্থিতি টের পেতেন এবং বুঝতে পারতেন যে কেউ তাঁর ক্ষতি করার চেষ্টা করছে।
২০২৫ সালের জুন মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে ৪২ বছর বয়সী শেফালীর মৃত্যু হলেও পরাগের এই দাবি নতুন রহস্য তৈরি করেছে। তিনি নিশ্চিত যে কেউ তাঁর স্ত্রীর সুখ সইতে না পেরে এমন তান্ত্রিক অভিচার চালিয়েছিল। বিষয়টি অনুভব করার পর পরাগ পূজার্চনা বাড়িয়ে দিলেও শেষরক্ষা হয়নি। নির্দিষ্ট কারও নাম না নিলেও, এই অশুভ প্রভাবের বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত বলে জানিয়েছেন।