সাজঘরে অনুষ্কাকে ‘ম্যাম’ বলে ডাকতেই চটে গেলেন কোহলি! সতীর্থকে কী কড়া ধমক দিলেন বিরাট?
January 19, 20267:37 pm

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের উৎসবে সাজঘরে প্রথমবার অনুষ্কা শর্মাকে দেখে ‘ম্যাম’ বলে সম্বোধন করেছিলেন তরুণ পেসার হর্ষিত রানা। যা শুনে তৎক্ষণাৎ বাধা দেন বিরাট কোহলি। রসিকতা করে তিনি হর্ষিতকে বলেন, “তুই ওকে ম্যাম বলছিস কেন? ভাবি বল।” বিরাটের এমন চটজলদি প্রতিক্রিয়ায় রীতিমতো হকচকিয়ে যান তরুণ ক্রিকেটার।
কোহলি সতীর্থদের সঙ্গে মজা করতে কতটা ভালোবাসেন, হর্ষিতের এই গল্পে তা ফের প্রমাণিত হলো। মজার ছলে বিরাট অভিযোগ করেন যে, কিছুক্ষণ আগেই তাঁর মাথায় শ্যাম্পেন ঢেলে দিলেও এখন অনুষ্কার সামনে হর্ষিত খুব ভদ্র সাজছেন। এই ঘটনাটি ক্রিকেট প্রেমীদের মধ্যে বেশ হাসির খোরাক জুগিয়েছে।