দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালো হতো! ‘দেশু ৭’-এর আবহে রাজ চক্রবর্তীর মন্তব্যে তোলপাড় টলিউড

দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালো হতো! ‘দেশু ৭’-এর আবহে রাজ চক্রবর্তীর মন্তব্যে তোলপাড় টলিউড

দীর্ঘ এক যুগ পর বড় পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি। আসন্ন দুর্গাপূজায় ‘দেশু ৭’ মুক্তি ঘিরে যখন ভক্তদের উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই বোমা ফাটালেন পরিচালক রাজ চক্রবর্তী। এক সাক্ষাৎকারে তিনি জানান, দেব ও শুভশ্রীর বিয়ে হলে ভালো হতো বলেই তারও মনে হয়েছিল। তবে বাস্তবে শুভশ্রীর কপালে তিনি থাকায় বর্তমানে তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। পাশাপাশি দেবের হবু জীবনসঙ্গীও খুব সুখে থাকবেন বলে আশাপ্রকাশ করেন রাজ।

অতীতে দেব-শুভশ্রীর অফ-স্ক্রিন রসায়ন নিয়ে চর্চার শেষ ছিল না। তবে পেশাদারিত্ব বজায় রেখে ‘ধূমকেতু’র পর ফের একসঙ্গে কাজ করছেন তারা। সম্প্রতি এক লাইভে দেব ও শুভশ্রী দর্শকদের অনুরোধ জানিয়েছেন যেন তাদের কাজের খাতিরে ব্যক্তিগত জীবনে রাজ বা রুক্মিণীকে আক্রমণ করা না হয়। অতীতে যাই থাকুক, বর্তমানে দুই তারকা নিজ নিজ জীবনে সুখী থেকে দর্শকদের ফের সেই পুরনো ‘ম্যাজিক’ উপহার দিতে প্রস্তুত হচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *