সংসার কি ভাঙনের পথে? স্ত্রী সুনীতার গুরুতর অভিযোগের পর মুখ খুললেন গোবিন্দার ভাইপো!
January 20, 20262:34 pm

বলিউড সুপারস্টার গোবিন্দার দাম্পত্য কলহ এখন তুঙ্গে। সম্প্রতি স্ত্রী সুনীতা আহুজা অভিনেতার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক ও পারিবারিক দায়িত্ব অবহেলার অভিযোগ এনেছেন। এই পরিস্থিতিতে গোবিন্দার ভাইপো বিনয় আনন্দ মুখ খুলেছেন। তিনি কাকা-কাকিমার বিবাদ মিটিয়ে ফেলার প্রার্থনা জানিয়ে গোবিন্দাকে অনুরোধ করেছেন যেন তিনি পরিবারের প্রতি আরও মনোযোগী হন।
অন্যদিকে, সুনীতা দাবি করেছেন গোবিন্দা ছেলেমেয়েদের ক্যারিয়ার গঠনেও কোনো ভূমিকা নিচ্ছেন না। এর বিপরীতে অভিনেতা পুরো বিষয়টিকে একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দাবি করেছেন। তিনি জানান, সুনীতা না বুঝেই এই চক্রান্তে জড়িয়ে পড়েছেন। ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন ও পাল্টাপাল্টি অভিযোগে বর্তমানে সরগরম বিনোদন দুনিয়া।