মেজাজ হারালেন শাহরুখ? রিয়াদে অনুরাগী ও উদ্যোক্তার ফোন কাড়লেন বাদশা!
January 20, 20262:35 pm

২০২৬ সালের জয় অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে দুই অনুরাগীর সঙ্গে শাহরুখ খানের আচরণের একটি ভিডিও নেটদুনিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। পুরস্কার প্রদানকালে আকস্মিক সেলফি তোলার চেষ্টায় বিরক্ত হয়ে বাদশাকে তাঁদের হাত থেকে ফোন কেড়ে নিতে দেখা যায়। মুহূর্তেই এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠলেও নেপথ্যে ছিল অন্য এক বিশেষ কারণ।
আসলে বিশৃঙ্খলা এড়াতেই কিং খান এমন পদক্ষেপ নিয়েছিলেন। মেজাজ হারানোর বদলে তিনি শান্তভাবে ওই অনুরাগীদের পেশাদার ফটোগ্রাফারদের দিকে তাকাতে বলেন এবং হাসিমুখে তাঁদের সঙ্গে ছবি তুলে সৌজন্যের পরিচয় দেন। একদল নেটিজেন বাদশার অহংকার নিয়ে প্রশ্ন তুললেও অনুরাগীমহল তাঁর ধৈর্য ও নিয়মানুবর্তিতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
Dailyhunt