বিচ্ছেদের পথে নেহা? ইনস্টাগ্রামে রহস্যময় স্ট্যাটাস ঘিরে তোলপাড়!
January 20, 20264:28 pm

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা। গায়িকা হঠাৎ করেই তাঁর স্টোরিতে দায়িত্ব, সম্পর্ক এবং কাজ থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা জানান। নেহার এমন রহস্যময় পোস্ট দেখে তাঁর ব্যক্তিগত জীবনে বিশেষ করে রোহনপ্রীতের সঙ্গে তাঁর দাম্পত্যে কোনো ফাটল ধরল কি না, তা নিয়ে ভক্ত মহলে রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে।
যদিও পোস্ট করার মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেটি সরিয়ে ফেলেন নেহা, ততক্ষণে সেই স্ক্রিনশট সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেহার এই লুকোচুরি বার্তার পেছনে বিচ্ছেদের ইঙ্গিত লুকিয়ে আছে নাকি এটি কেবল পেশাদার ক্লান্তির বহিঃপ্রকাশ, তা নিয়ে চর্চা তুঙ্গে। গায়িকা নিজে বিষয়টি নিয়ে এখনও স্পষ্ট কোনো মন্তব্য করেননি। নেহার পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে আছেন তাঁর অনুরাগীরা।