মাঝরাস্তায় অক্ষয়-টুইঙ্কলের কনভয়ে অটোর সজোরে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন তারকা দম্পতি!

মাঝরাস্তায় অক্ষয়-টুইঙ্কলের কনভয়ে অটোর সজোরে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন তারকা দম্পতি!

মুম্বই বিমানবন্দর থেকে ফেরার পথে সোমবার রাতে জুহুর কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। দ্রুতগতির একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের কনভয়ের সামনের মার্সিডিজ গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় অভিনেতার গাড়ি ও অটোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও, অক্ষয় ও টুইঙ্কেল অন্য গাড়িতে থাকায় সুরক্ষিত রয়েছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে অনুরাগীদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মুম্বই পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় অটোচালক ও এক যাত্রী গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ গাড়ি দুটি উদ্ধার করেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এদিকে, আহত অটোচালকের পরিবার চিকিৎসার জন্য অভিনেতার কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। তারকা দম্পতিকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *