শুটিং সেটে সহ-অভিনেতাকে সপাটে চড় মারলেন পূজা হেগড়ে? ভাইরাল খবরের নেপথ্যে আসল সত্য জানুন
January 21, 20269:40 am

তামিল ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করা পূজা হেগড়ে হৃতিক ও সালমান খানের মতো মেগাস্টারদের সাথে অভিনয় করেছেন। সম্প্রতি একটি প্রতিবেদন ঘিরে চাঞ্চল্য ছড়ায় যে, শুটিং চলাকালীন এক প্যান-ইন্ডিয়া অভিনেতার অশোভন আচরণের প্রতিবাদে পূজা তাকে চড় মারেন। এমনকি ভবিষ্যতে ওই অভিনেতার সাথে আর কাজ না করার সিদ্ধান্তও নেন তিনি।
তবে এই ভাইরাল দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানা গেছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালা স্পষ্ট করেছেন যে, পূজার নামে ছড়িয়ে পড়া এই সাক্ষাৎকারটি সম্পূর্ণ ভুয়ো। কোনো যাচাই না করা তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছেন তিনি। বর্তমানে অভিনেত্রী থলপতি বিজয়ের সাথে তার পরবর্তী বড় প্রজেক্টের কাজে ব্যস্ত রয়েছেন।