শুটিং ফ্লোরেই জ্ঞান হারালেন রণিতা! হাসপাতালেও কমছে না যন্ত্রণা, এখন কেমন আছেন অভিনেত্রী?
January 21, 20265:13 pm

জনপ্রিয় টেলি-অভিনেত্রী রণিতা দাস ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকের আউটডোর শুটিং চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার সেটে কাজ করার সময় হঠাৎ তীব্র মাথাযন্ত্রণা শুরু হলে তাঁকে ওষুধ ও ইঞ্জেকশন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এবং ক্রমাগত বমি হওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রণিতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি কথা বলছেন। প্রাথমিক রিপোর্টগুলোতে বড় কোনো সমস্যা না মিললেও, দীর্ঘস্থায়ী মাথাযন্ত্রণার কারণ জানতে বুধবার তাঁর এমআরআই (MRI) করানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। রিপোর্ট সন্তোষজনক হলে দ্রুতই তাঁকে ছুটি দেওয়া হতে পারে। প্রিয় অভিনেত্রীর সুস্থতা কামনায় উদ্বিগ্ন ভক্তকূল।