পুষ্পা ৩-এ আল্লুর সঙ্গে সালমান? জল্পনা তুঙ্গে

পুষ্পা ৩-এ আল্লুর সঙ্গে সলমন? জল্পনা তুঙ্গে

বক্স অফিসে ‘পুষ্পা’ ও ‘পুষ্পা ২’-এর অভূতপূর্ব সাফল্যের পর এবার ‘পুষ্পা ৩: দ্য র‍্যাম্পেজ’ নিয়ে শুরু হয়েছে উন্মাদনা। গুঞ্জন উঠেছে, এই তৃতীয় কিস্তিতে আল্লু অর্জুনের সঙ্গে পর্দায় দেখা যেতে পারে বলিউডের মেগাস্টার সালমান খানকে। শোনা যাচ্ছে, প্রভাবশালী এক শিল্পপতির চরিত্রে ‘সুলতান’ নামেই হাজির হতে পারেন ভাইজান। যদিও নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে ছবির প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই হায়দরাবাদে জোরকদমে শুরু হয়েছে।

পরিচালক সুকুমার ও আল্লু অর্জুন বর্তমানে অন্য কাজে ব্যস্ত থাকায় এই মেগা প্রকল্পের শুটিং শুরু হতে কিছুটা দেরি হতে পারে। বড় ক্যানভাসে নির্মিতব্য এই ছবিটির কাজ ২০২৮ সালের দিকে ফ্লোরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিনোদন জগতের দুই সুপারস্টারকে একই ফ্রেমে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন লক্ষাধিক অনুরাগী। এমন হেভিওয়েট কাস্টিং সত্য হলে ভারতীয় সিনেমার ইতিহাসে তা এক নতুন মাইলফলক তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *